যাদবপুরে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, রাতভর বিক্ষোভের পর সকালে থমথমে এলাকা
কলকাতা, ৮ জুন (হি. স.): যাদবপুরে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, রাতভর বিক্ষোভের পর সকালে থমথমে এলাকা। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্টেশন চত্বর ও আ
যাদবপুরে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, রাতভর বিক্ষোভের পর সকালে থমথমে এলাকা


কলকাতা, ৮ জুন (হি. স.): যাদবপুরে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, রাতভর বিক্ষোভের পর সকালে থমথমে এলাকা। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্টেশন চত্বর ও আশপাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকান ও কাঠামো ভেঙে ফেলা হয়েছে। সেই অভিযানের পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

​এদিকে, উচ্ছেদের প্রতিবাদে রাতেই আন্দোলনে নামে এসএফআই। সংগঠনের ডাকে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাঠিচার্জ করে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। অন্যদিকে, আন্দোলনকারীদের দাবি, এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য-সহ একাধিক কর্মী-সমর্থককে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয়েছে।

​সোমবার সকালে যাদবপুর স্টেশন চত্বরে পৌঁছে দেখা যায় যে, উচ্ছেদ হওয়া দোকানগুলির ভাঙা অংশ এখনও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারকে উদ্বিগ্ন অবস্থায় সেখানে বসে থাকতে দেখা যায়। তাঁদের অভিযোগ, বিকল্প পুনর্বাসনের কোনও ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, ফলে জীবিকা নিয়ে গভীর অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে তাঁদের।

​ঘটনাকে কেন্দ্র করে সোমবারও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। যাদবপুর ও সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। উচ্ছেদ অভিযান ও গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র বিতর্ক শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande