গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন আলেকজান্ডার জাভেরেভ
কলকাতা, ৮ জুন (হি.স.): দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জাভেরেভ। ফরাসি ওপেনের রোমাঞ্চকর ফাইনালে তিনি ইতালির ফ্লাভিও কোবোলিকে হারিয়ে স্বপ্নের ট্রফি জিতে নিলেন তিনি। রবিবার
গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন আলেকজান্ডার জাভেরেভ


কলকাতা, ৮ জুন (হি.স.): দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জাভেরেভ। ফরাসি ওপেনের রোমাঞ্চকর ফাইনালে তিনি ইতালির ফ্লাভিও কোবোলিকে হারিয়ে স্বপ্নের ট্রফি জিতে নিলেন তিনি। রবিবার ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে জাভেরেভ ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-১ গেমে জয় পান। ম্যাচটি স্থায়ী হয়েছিল চার ঘণ্টারও বেশি সময়।

জাভেরেভ এর আগে তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি। চতুর্থবারে এসে আর হতাশ হতে হয়নি ২৯ বছর বয়সি এই জার্মান তারকাকে। এই জয়ে প্রায় ৩০ বছর পর জার্মানির কোনো পুরুষ খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়লেন। এর আগে ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন জার্মান কিংবদন্তি বরিস বেকার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande