দিল্লির আগুনে বিদেশিরা বিপদমুক্ত, সবাই স্থিতিশীল
নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): গত বুধবার দক্ষিণ দিল্লির মালব্য নগরের একটি হোটেল তথা রেস্তোরাঁয় আগুন লাগে। অগ্নিকাণ্ডে এখনও সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁদের সবার শারী
দিল্লির আগুনে বিদেশিরা বিপদমুক্ত, সবাই স্থিতিশীল


নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): গত বুধবার দক্ষিণ দিল্লির মালব্য নগরের একটি হোটেল তথা রেস্তোরাঁয় আগুন লাগে। অগ্নিকাণ্ডে এখনও সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁদের সবার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এক জন ভেন্টিলেটর সাপোর্টে থাকলেও তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। বর্তমানে আট জন আইসিইউতে এবং চার জন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গত রবিবার দু’জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মালব্য নগরের ওই হোটেলে লাগা আগুনে মোট ২২ জন প্রাণ হারান এবং ২৫ জন আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় হেটেলের মালিক-সহ কয়েকজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande