শিলিগুড়িতে প্রতিবাদ করে প্রহৃত চিকিৎসক, আটক অভিযুক্তরা
শিলিগুড়ি, ৮ জুন (হি.স.): ভুল পথে গাড়ি চালানোর প্রতিবাদ করে প্রহৃত হলেন সরকারি ভেটেনারি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক। সোমবার সকালে শিলিগুড়িতে শক্তিগড় তিন নম্বর রাস্তা সংলগ্ন বর্ধমান রোডে এই ঘটনাটি ঘটে। চিকিৎসক প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক আরও লোকজন
শিলিগুড়িতে প্রতিবাদ করে প্রহৃত চিকিৎসক, আটক অভিযুক্তরা


শিলিগুড়ি, ৮ জুন (হি.স.): ভুল পথে গাড়ি চালানোর প্রতিবাদ করে প্রহৃত হলেন সরকারি ভেটেনারি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক। সোমবার সকালে শিলিগুড়িতে শক্তিগড় তিন নম্বর রাস্তা সংলগ্ন বর্ধমান রোডে এই ঘটনাটি ঘটে। চিকিৎসক প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক আরও লোকজন নিয়ে এসে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ।

লোহার রড দিয়ে মারধর করায় সৌরভকান্তি শর্মা নামে ওই চিকিৎসক হাতে, ঠোঁটে আঘাত পেয়েছেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে নিয়ে যায়। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক। অভিযোগ মতো পুলিশ তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande