বেঙ্গল টি২০ লিগে : মেয়েদের বিভাগে জয়ী রাঢ় ও হাওড়া, পাঁচ উইকেট শ্রেয়সীর
কলকাতা, ৮ জুন (হি. স.) : বেঙ্গল টি-২০ ক্রিকেট লিগে মেয়েদের বিভাগে জয়ের ধারা অব্যাহত রাখল শ্রাচী রাঢ় টাইগার্স ও অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে আজ প্রথম ম্যাচে কলকাতা রয়্যাল টাইগার্সকে ৭ উইকেটে হারাল
একনজরে


কলকাতা, ৮ জুন (হি. স.) : বেঙ্গল টি-২০ ক্রিকেট লিগে মেয়েদের বিভাগে জয়ের ধারা অব্যাহত রাখল শ্রাচী রাঢ় টাইগার্স ও অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে আজ প্রথম ম্যাচে কলকাতা রয়্যাল টাইগার্সকে ৭ উইকেটে হারাল শ্রাচী রাঢ় টাইগার্স। টস হেরে ব্যাট করতে নেমে কলকাতা ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছিল। অধিনায়ক মিতা পাল করে - ৬৭ রান (৫৩ বলে)। দুটি করে উইকেট নেয় মামণি রায় ও রূপাল তিওয়ারি। এরপর ১৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাঢ়। ম্যাচের সেরা বৃষ্টি মাজি করেস- ৬৯ রান (৪১ বলে)। মিতা পাল, দেবস্মিতা খালসা ও তৃষিতা সরকার একটি করে উইকেট পেয়েছে।

এদিনের দ্বিতীয় ম্যাচে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ৮৪ রানে হারাল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে। টস জিতে প্রথমে ব্যাট করে হাওড়া তোলে ২ উইকেটে ১৫৯। প্রিয়াঙ্কা প্রসাদ ৪৯ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। তিথি দাস অপরাজিত থাকেন ৪৩ (৪৭) রানে। রিয়া কে মাহাত দুটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে ৭৫ রানে শেষ শিলিগুড়ি। স্নেহা গুপ্ত করে - ২৩। শ্রেয়সী আইচ ৩.৩ ওভারে ১৪ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নেন। রেমন্ডিনা খাতুন নেয় তিন উইকেট।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande