বীরভূমের পুলিশ সুপারকে বদলি, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
বীরভূম, ৮ জুন (হি.স.): রাজ্য জুড়ে পুলিশে রদবদলের অঙ্গ হিসেবেই বদলি করা হল বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই বীরভূমের নতুন পুলিশ সুপার হিসাবে বিদিত রাজ ভুন্দেশকে দায়িত্ব দেওয়
বীরভূমের পুলিশ সুপারকে বদলি, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের


বীরভূম, ৮ জুন (হি.স.): রাজ্য জুড়ে পুলিশে রদবদলের অঙ্গ হিসেবেই বদলি করা হল বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই বীরভূমের নতুন পুলিশ সুপার হিসাবে বিদিত রাজ ভুন্দেশকে দায়িত্ব দেওয়া হয়। তিনি আগে কলকাতার ডিসি (ডিডি, স্পেশাল) পদে নিযুক্ত ছিলেন৷

অন্য দিকে, সূর্যপ্রতাপ যাদবকে কলকাতা ট্রাফিক পুলিশের জয়েন্ট সিপি পদে নিয়োগ করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে জেলা পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন সূর্যপ্রতাপ। এ ছাড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রাহুল মিশ্রের জায়গায় এলেন আইপিএস অফিসার গায়কোয়াড নীলেশ শ্রীকান্ত। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের জায়গায় এলেন অর্পিত আর পারাখ এবং রামপুরহাটের এসডিপিও গোবিন্দ শিকদারের জায়গায় এলেন আইপিএস অফিসার মুকুরি প্রিন্স কামাল তেজা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande