বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বরানগরে বিজেপির রক্তদান শিবির, উপস্থিত বিধায়ক সজল ঘোষ
​কলকাতা, ৮ জুন (হি. স.): বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে বরানগরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির বরানগর মণ্ডল-৩ এবং কেএসডি জেলা নেতৃত্ব। এ. কে. মুখার্জি রোডের চতুষ্কোণ ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত ওই শিবিরে মোট ৭০ জন স্ব
রক্তদান শিবিরের আয়োজন


​কলকাতা, ৮ জুন (হি. স.): বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে বরানগরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির বরানগর মণ্ডল-৩ এবং কেএসডি জেলা নেতৃত্ব। এ. কে. মুখার্জি রোডের চতুষ্কোণ ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত ওই শিবিরে মোট ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে আয়োজকদের তরফে দাবি করা হয়েছে।

​দলীয় নেতৃত্বের বক্তব্য, সমাজসেবার বার্তা ছড়িয়ে দেওয়া এবং রক্তের অভাবে কোনও রোগীর চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শিবিরে অংশগ্রহণকারীদের উদ্দেশে আয়োজকদের বার্তা ছিল— ‘‘এক ফোঁটা রক্ত তোমার, নতুন আলো আনবে আবার। মুমূর্ষু ওই রোগীর পাশে, ছুটে আস নতুন টানে।’’

​এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় বিধায়ক সজল ঘোষ এবং জেলা নেতৃত্বের অন্যান্য সদস্যরা। তাঁদের বক্তব্য, রক্তদান একটি মহৎ ও জীবনরক্ষাকারী সামাজিক দায়িত্ব। আরও বেশি মানুষকে এই ধরনের মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

​আয়োজকদের দাবি, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande