গত মে মাসে ৩৯৫.৬০ লক্ষ টাকার সর্বোচ্চ মাসিক আয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের
গুয়াহাটি, ৮ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী মাউন্টেইন রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) চালু হওয়ার পর এক মাসে সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছে। চলতি বছেরের মে মাসে ৩৯৫.৬
দার্জিলিঙে ঐতিহ্যবাহী ‘জয়রাইড’ ও যাত্রীবাহী ট্রেন


গুয়াহাটি, ৮ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী মাউন্টেইন রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) চালু হওয়ার পর এক মাসে সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছে। চলতি বছেরের মে মাসে ৩৯৫.৬০ লক্ষ টাকার অভূতপূর্ব আয় করেছে ডিএইচআর। যা গত বছর ২০২৫ সালের মে মাসে অর্জিত ৩৫৮.৬০ লক্ষ টাকার রেকর্ড থেকে বেশি। এই সাফল্য দেশ-বিদেশের পর্যটক ও রেলওয়ে অনুরাগীদের মধ্যে ঐতিহ্যবাহী রেলওয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে প্রতিফলিত করে বলে মনে করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।

আজ সোমবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, পর্যটনের ভরা মরশুমে যাত্রীদের ব্যাপক আগমনের ফলে রেকর্ড-ভাঙা আয় হয়েছে, বিশেষ করে দার্জিলিঙের মনোরম পাহাড় দিয়ে চলাচলকারী ঐতিহ্যবাহী ‘জয়রাইড’ ও নিয়মিত যাত্রীবাহী পরিষেবাগুলিতে ভালোসংখ্যক যাত্রী ছিলেন। এটা বর্ধিত চাহিদা, বিশ্বখ্যাত ন্যারো-গেজ রেলওয়ের ক্রমবর্ধমান আকর্ষণ এবং যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ঐতিহ্যবাহী পর্যটনের প্রসারে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রচেষ্টার সাফল্য, বলা হয়েছে প্রেস বার্তায়।

প্রেস বার্তায় কপিঞ্জল কিশোর শর্মা আরও জানান, গত পাঁচ বছরের রেভিনিউ ট্রেন্ড ডিএইচআর-এর উৎসাহপূর্বক প্রবৃদ্ধিকে তুলে ধরে। মে মাসে অর্জিত রাজস্বের পরিমাণ ২০২২-এ ৩১৯.৬৪ লক্ষ টাকা, ২০২৩-এ ৩৫৮.১৮ লক্ষ টাকা, ২০২৪-এ ২৮৮.৫৮ লক্ষ টাকা, ২০২৫-এ ৩৫৮.৬০ লক্ষ টাকা এবং ২০২৬-এ রেকর্ড ৩৯৫.৬০ লক্ষ টাকা।

যাত্রীদের চাহিদা অত্যন্ত বেশি থাকায়, চলতি মাসেও ডিএইচআর-এর এই গতি অব্যাহত থাকবে বলে আশা করছেন এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমান বুকিং ট্রেন্ড ও ট্র্যাফিক প্যাটার্ন অনুযায়ী জুন (২০২৬)-এ রাজস্ব আয় ৩৭০ লক্ষ টাকা থেকে বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে এটি রেলওয়ের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়কারী জুন মাসগুলির মধ্যে একটি হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

প্রেস বার্তায় এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ঐতিহাসিক এই সাফল্য ভারতের অন্যতম বিখ্যাত ঐতিহ্যবাহী আকর্ষণ হিসেবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বর্ধিত লোকপ্রিয়তাকে তুলে ধরে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সেবার মান, সুরক্ষা মানদণ্ড এবং পর্যটকদের অভিজ্ঞতাকে ক্রমাগত উন্নততর করে ইউনেসকো-স্বীকৃত বিশ্বঐতিহ্যবাহী এই রেলওয়ের অনন্য ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রাজস্ব আয়ের এই বলিষ্ঠ অর্জন দার্জিলিং অঞ্চলের পর্যটন প্রসারে এবং অর্থনৈতিক উন্নয়নে ডিএইচআর-এর গুরুত্বপূর্ণ ভূমিকাও প্রতিফলিত করে, বলা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande