প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের এক দশক পূর্তি, মঙ্গলবার থেকে দেশব্যাপী বিশেষ কর্মসূচি শুরু
নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযানের ১০ বছর পূর্তি উপলক্ষে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মঙ্গলবার থেকে দেশজুড়ে বিশেষ অনুষ্ঠান এবং সচেতনতামূলক কর্মসূচি চালু করবে। জাতীয় স্তরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত
প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান


নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযানের ১০ বছর পূর্তি উপলক্ষে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মঙ্গলবার থেকে দেশজুড়ে বিশেষ অনুষ্ঠান এবং সচেতনতামূলক কর্মসূচি চালু করবে। জাতীয় স্তরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা।

এই প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গর্ভবতী মহিলা এবং তাদের পরিবার ৯ ধরনের সুবিধা বিনা খরচে পেয়ে থাকেন। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৭৫ টাকার স্মারক মুদ্রা এবং ৫ টাকার স্মারক ডাক টিকিট প্রকাশ করবেন। ২০১৬ সালের ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের আওতায় প্রতি মাসের ৯ তারিখে গর্ভবতী মহিলাদের নিখরচায় প্রসব পূর্ববর্তী পরিষেবা প্রদান করা হয়ে থাকে। বিগত ১০ বছরে এই অভিযান মা ও নবজাতকের স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়ে উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande