ধুলিয়ানে জনরোষ, পুরপ্রতিনিধির বাড়ি ঘেরাও অসংখ্য জনতার
ধুলিয়ান, ৮ জুন (হি.স.): মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে একের পর এক পুরপ্রতিনিধিদের বাড়ি ঘেরাও শুরু হয়েছে। এ বার ধুলিয়ান পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা সরকার ও তাঁর স্বামী দিলীপ সরকারের বাড়ি ঘেরাও করল শতাধিক জনতা। তাঁদের দাবি, ফেরাতে হব
ধুলিয়ানে জনরোষ, পুরপ্রতিনিধির বাড়ি ঘেরাও অসংখ্য জনতার


ধুলিয়ান, ৮ জুন (হি.স.): মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে একের পর এক পুরপ্রতিনিধিদের বাড়ি ঘেরাও শুরু হয়েছে। এ বার ধুলিয়ান পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা সরকার ও তাঁর স্বামী দিলীপ সরকারের বাড়ি ঘেরাও করল শতাধিক জনতা। তাঁদের দাবি, ফেরাতে হবে কাটমানির সমস্ত টাকা। শমসেরগঞ্জ থানা থেকে পুলিশ এসে বাড়িতে তল্লাশি শুরু করেছে।

কখনও স্ত্রী, কখনও স্বামী মিলিয়ে পাঁচ বারের পুরপ্রতিনিধি তারা। রবিবার এক তৃণমূল পুরপ্রতিনিধির বাড়িতে জনরোষ আছড়ে পড়ে। তাঁর বাড়িতে গিয়ে কয়েকশো চেক বই, পাসবই ও কয়েকশো এটিএম কার্ড উদ্ধারের পরে মেহেবুব আলমকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকাল থেকেই কয়েকশো মানুষ বিক্ষোভ শুরু করেন পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধির বাড়ির সামনে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande