চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
ধুলাগড় (হাওড়া), ৮ জুন (হি. স.):- হাওড়ার ধুলাগড় এলাকায় ১১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত একটি প্রাইভেট গাড়িতে আচমকা আগুন লেগে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় গাড়ির ভিতরে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আগুন
গাড়িতে আগুন


ধুলাগড় (হাওড়া), ৮ জুন (হি. স.):- হাওড়ার ধুলাগড় এলাকায় ১১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত একটি প্রাইভেট গাড়িতে আচমকা আগুন লেগে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় গাড়ির ভিতরে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আগুন দেখতে পেয়ে তাঁরা দ্রুত গাড়ি থেকে নেমে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি হাওড়া থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। ধুলাগড়ের কাছে পৌঁছতেই গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গাড়িটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘটনায় জাতীয় সড়কে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটির অধিকাংশ অংশ আগুনে পুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় শর্ট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে। তীব্র গরমের কারণে বৈদ্যুতিক যন্ত্রাংশে ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande