মানস টাইগার রিজার্ভে সংবর্ধনা অবসরপ্রাপ্ত প্রবীণ হাতি প্রমিলা ও পূর্ণিমাকে
গুয়াহাটি, ৮ জুন (হি.স.) : অসমের মানস টাইগার রিজার্ভে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন সুরক্ষায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবীণ হাতি প্রমিলা ও পূর্ণিমাকে অবসরের সময় বিশেষ সম্মান জানানো হয়েছে। নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সংবর্ধনা
মানস টাইগার রিজার্ভে অবসরপ্রাপ্ত প্রবীণ  হাতি প্রমিলা ও পূর্ণিমাকে সংবর্ধনার কয়েকটি দৃশ্য


গুয়াহাটি, ৮ জুন (হি.স.) : অসমের মানস টাইগার রিজার্ভে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন সুরক্ষায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবীণ হাতি প্রমিলা ও পূর্ণিমাকে অবসরের সময় বিশেষ সম্মান জানানো হয়েছে।

নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সংবর্ধনার কয়েকটি ছবি পোস্ট করে এই তথ্য জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা লিখেছেন, ‘সব নায়ক ইউনিফর্ম পরেন না। কেউ কেউ জঙ্গলের পথেই হাঁটেন।’ দুই হাতিকে গার্ড অব অনার, ঐতিহ্যবাহী অসমীয়া গামোছা এবং বিশেষ বিদায়ী সংবর্ধনার মাধ্যমে সম্মান জানানো হয়। অসমের অন্যতম প্রধান বন্যপ্রাণী অভয়ারণ্যে সংরক্ষণ কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, বনকর্মীদের সহায়তা করা এবং বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রমিলা ও পূর্ণিমার অমূল্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

সম্মানের সঙ্গে অবসরে যাওয়ার পাশাপাশি মানস টাইগার রিজার্ভে নতুন প্রজন্মের হাতিদেরও স্বাগত জানানো হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি নতুন হাতি বন বিভাগের সংরক্ষণ, টহলদারি এবং বন্যপ্রাণী সুরক্ষা কার্যক্রমে সহায়তার জন্য তাদের যাত্রা শুরু করেছে।

প্রমিলা ও পূর্ণিমার অবসর শুধু দুটি হাতির কর্মজীবনের সমাপ্তি নয়, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে তাদের দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande