তারাতলা-জিনজিরা বাজার রাস্তার সংস্কার কাজ পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, ২০ দিনের মধ্যে কাজ শেষের আশ্বাস
কলকাতা, ৮ জুন (হি. স.):- তারাতলা থেকে জিনজিরা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে সোমবার এলাকায় যান বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পরিদর্শনকালে তিনি রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ
ইন্দ্রনীল পরিদর্শনে


কলকাতা, ৮ জুন (হি. স.):- তারাতলা থেকে জিনজিরা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে সোমবার এলাকায় যান বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পরিদর্শনকালে তিনি রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।পরিদর্শনের সময় ঠিকাদাররা মন্ত্রীকে জানান, গত কয়েকদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ চালানো সম্ভব হয়নি। তাঁদের দাবি, ভোট পর্ব চলাকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের একাধিকবার এই রাস্তা দিয়ে যাতায়াতের কারণে নিরাপত্তা ব্যবস্থা ও যান চলাচল নিয়ন্ত্রণের স্বার্থে মাঝেমধ্যে কাজ বন্ধ রাখতে হয়েছিল। ফলে সংস্কার কাজে কিছুটা বিলম্ব ঘটে।তবে বর্তমানে কাজ দ্রুতগতিতে এগোচ্ছে বলে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। পরিদর্শন শেষে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং রাস্তার কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।তিনি জানান, তারাতলা থেকে জিনজিরা বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ আগামী ২০ দিনের মধ্যেই সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। কাজ শেষ হলে এলাকার বাসিন্দাদের পাশাপাশি প্রতিদিনের যাত্রীদেরও দীর্ঘদিনের দুর্ভোগ থেকে অনেকটাই মুক্তি মিলবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande