আফগানদের গুঁড়িয়ে প্রথম টেস্টে ভারতের রেকর্ড গড়া জয়
কলকাতা, ৮ জুন (হি.স.): ভারতের রানের পাহাড়ে দুটো ইনিংসেই মুখ থুবড়ে পড়ল আফগানিস্তান। তাদেরকে গুঁড়িয়ে ভারত টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল। চণ্ডীগড়ে একমাত্র টেস্টের তৃতীয় দিনেই খেলা শেষ। সোমবার ইনিংস ও ৩০০ রানে জিতেছে ভারত। ২০১৮ সালে ওয়েস্ট ইন্
আফগানদের গুঁড়িয়ে প্রথম টেস্টে ভারতের রেকর্ড গড়া  জয়


কলকাতা, ৮ জুন (হি.স.): ভারতের রানের পাহাড়ে দুটো ইনিংসেই মুখ থুবড়ে পড়ল আফগানিস্তান। তাদেরকে গুঁড়িয়ে ভারত টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল।

চণ্ডীগড়ে একমাত্র টেস্টের তৃতীয় দিনেই খেলা শেষ। সোমবার ইনিংস ও ৩০০ রানে জিতেছে ভারত। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ২৭২ রানের জয় এতদিন ছিল ক্রিকেটের অভিজাত সংস্করণে ভারতের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ভারতের জয়ের পথে বড় অবদান রাখেন সুতার। টেস্ট অভিষেকে তিনি ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে দূর্দান্ত বল করলেন ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ ইয়াদাভ। অফ স্পিনে চারটি শিকার ধরেন ওয়াশিংটন। আর বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপের প্রাপ্তি তিন উইকেট। দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তানের হয়ে ফিফটি করেন কেবল রেহমাত শাহ। প্রথম ইনিংসে ৬০ রান করেন এই ব্যাটসম্যান।

স্কোর:

ভারত: ৫৬৪/৮ (শুভমান ১২৬, রাহুল ১০০, সালিম ৬/১৪০)

আফগানিস্তান: ১৫২ (রহমত ৬০, মানব ৬/৩৩) এবং ১১২ (সিদ্দিকুল্লা ৪২, ওয়াশিংটন ৪/৩৬)

এক ইনিংস এবং ৩০০ রানে জয়ী ভারত

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande