
কলকাতা, ৮ জুন (হি. স. ) : যাদবপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে উচ্ছেদের প্রতিবাদে সোমবার সেখানে জমায়েতের ডাক দিল কংগ্রেস।
রবিবার রাতে বুলডোজার দিয়ে রেলের জমির দখল করা বেশ কিছু দোকান, গুদাম, ইউনিয়নের অফিস ভেঙে দেওয়া হয়।
দখলীকৃত একটি অংশের নামকরণ হয়েছে ‘ইন্দিরা গান্ধী হকার্স কর্নার’। যাদবপুর ব্লক কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় এ খবর জানিয়ে এই প্রতিবেদককে বলেন, অভিযানের বিরোধিতা করতে আমরা জাতীয় কংগ্রেসের সদস্যরা ছিলাম নিজেদের পতাকা নিয়ে। সন্ধ্যা থেকে আমরা সবাই পতাকা ছাড়া ছিলাম, বাম, অতি বাম, জাতীয় কংগ্রেস এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অনেকেই ছিলেন। আমি নিজে রাত্রি ১১টা পর্যন্ত ছিলাম।
সবাই ৩-৩০ মিনিট পর্যন্ত ছিল। প্রদেশ কংগ্রেসের পক্ষে আশুতোষ চ্যাটার্জি, প্রদীপ প্রসাদ গভীর রাত পর্যন্ত আন্দোলনে উপস্থিত ছিলেন। অঞ্চলের শুভবুদ্ধি সম্পূর্ণ -গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষরা ও উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত