
কলকাতা, ৮ জুন (হি স)। যাদবপুরে রেলের জমি থেকে উচ্ছেদ, বিরোধিতায় সিপিএম, কংগ্রেসের সঙ্গে সক্রিয় সিপিআইএমএল–ও। সোমবার এ ব্যাপারে বিবৃতি দিল তারা।
সোমবার সামাজিক মাধ্যমে ওই বিবৃতিতে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গ। গরিবদের বিরুদ্ধে বিজেপির বুলডোজার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে যাদবপুর আবারও জেগে উঠেছে! হকার ও ফেরিওয়ালাদের জীবিকা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে সিপিআই (এমএল), এআইসিসিটিইউ, অন্যান্য বাম ও গণতান্ত্রিক সংগঠনের শত শত কর্মী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যাদবপুর রেল স্টেশনে সমবেত হয়েছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়! গরিবদের জীবন ও জীবিকার ওপর কোনো আক্রমণ নয়!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত