যাদবপুরে উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, মঙ্গলে শুনানি
কলকাতা, ৮ জুন (হি.স.): যাদবপুর স্টেশন এবং সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দোকান মালিকরা। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ৮ জুন (হি.স.): যাদবপুর স্টেশন এবং সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দোকান মালিকরা। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। হকারদের পক্ষে আইনজীবী শামিম আহমেদ জানিয়েছেন, গ্রীষ্মকালীন ছুটির বিশেষ বেঞ্চে আগেই মামলা দায়ের হয়েছিল। এদিকে, যাদবপুর স্টেশন লাগোয়া এলাকায় গতরাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযান রুখতে বাম, কংগ্রেস নেতা কর্মীরা সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও জটিল আকার নেয়।

যাদবপুর রেল স্টেশন চত্বর থেকে হকার উচ্ছেদে রবিবার সন্ধ্যা থেকেই তৎপর ছিল পুলিশ-প্রশাসন। রবিবার সন্ধ্যায় বিশাল রাজ্য পুলিশ ও রেল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে। ব্যারিকেড রেখে জায়গা ঘিরে ফেলে আনা হয় বুলডোজার। রাতের দিকের যাত্রীরা ছাড়া আর কাউকে সে সময়ে রেল স্টেশন চত্বরে ঢুকতেও দিচ্ছিল না পুলিশ। ফলে স্টেশনের বাইরেই ক্রমশ ভিড় জমান বাম নেতা ও সাধারণ মানুষ। মানবশৃঙ্খল করে এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে শামিল হন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়াও। এর পরে রাতের দিকে শুরু হয় ধুন্ধুমার। আটক করা হয় বাম নেতা সৃজন ভট্টাচার্য-সহ অনেককে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande