জাহাঙ্গির গ্রেফতার হওয়ায় খুশি ফলতাবাসী, দলীয় কার্যালয়ে ভাঙচুর
ফলতা, ৮ জুন (হি.স.): জাহাঙ্গির খান গ্রেফতার হওয়ায় খুশি ফলতার সাধারণ মানুষ। জাহাঙ্গিরের গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার আনন্দে মেতে ওঠেন স্থানীয় মানুষজন। পাশাপাশি জাহাঙ্গির খান গ্রেফতার হওয়ার পরে ফলতার শ্রীরামপুরে তাঁর দলীয় কার্যালয়ে ভাঙচুর চা
জাহাঙ্গির গ্রেফতার হওয়ায় খুশি ফলতাবাসী, দলীয় কার্যালয়ে ভাঙচুর


ফলতা, ৮ জুন (হি.স.): জাহাঙ্গির খান গ্রেফতার হওয়ায় খুশি ফলতার সাধারণ মানুষ। জাহাঙ্গিরের গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার আনন্দে মেতে ওঠেন স্থানীয় মানুষজন। পাশাপাশি জাহাঙ্গির খান গ্রেফতার হওয়ার পরে ফলতার শ্রীরামপুরে তাঁর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। এমনকি তালাবন্ধ তাঁর বাড়ি ও গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারের নয়ানজুলি দখল করে দলীয় কার্যালয় তৈরি করেছিলেন জাহাঙ্গির। এদিন সেটি ভেঙে ফেলারও দাবি তোলেন এলাকাবাসী।

উল্লেখ্য, ফলতার ত্রাস হিসেবে পরিচিত জাহাঙ্গির খানকে গ্রেফতার করেছে পুলিশ। এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শোনা যাচ্ছে, নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-এর আধিকারিকেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande