নির্বাচনী জয়ে পশিনিয়ানকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিকোল পশিনিয়ানকে আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে তাঁর দলের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী সোমবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে এক বার্তায় বলেন, সংসদীয় নির্বাচনে ‘সিভিল কন্ট্রাক্ট
নির্বাচনী জয়ে পশিনিয়ানকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিকোল পশিনিয়ানকে আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে তাঁর দলের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী সোমবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে এক বার্তায় বলেন, সংসদীয় নির্বাচনে ‘সিভিল কন্ট্রাক্ট পার্টি’-র অভূতপূর্ব জয়ের জন্য নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন। এই জনমত আর্মেনিয়ার জনগণের তাঁদের নেতৃত্বের প্রতি এবং দৃষ্টিভঙ্গির ওপর অবিচল বিশ্বাস ও আস্থার প্রতিফলন।

নরেন্দ্র মোদী বলেন, পশিনিয়ানের সঙ্গে মিলে ভারত ও আর্মেনিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আশা রাখেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande