
নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার প্রকৃতি ও প্রাণীকূলের মঙ্গল কামনা সংক্রান্ত একটি সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন।
এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন,
যাবচ্চতস্রঃ প্রদিশশ্চক্ষুর্যাবৎ সমশ্নুতে।
তাবৎ সমৈত্বিন্দ্রিয়ং ময়ি তদ্ধস্তিবর্চসম্॥
অর্থাৎ, আমরা যেন এমন সমৃদ্ধি লাভ করতে পারি, যা চতুর্দিকের বিশাল বিস্তৃতি এবং চোখের দৃষ্টির সজাগ সচেতনতায় পরিপূর্ণ ‐ যেখানে প্রকৃতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে বসবাসের মাধ্যমে পরিবেশ সংরক্ষিত হয় এবং সমস্ত প্রাণীর কল্যাণ সুনিশ্চিত হয়।
এদিন তিনি সমাজ মাধ্যমে এও লেখেন, প্রকৃতির সঙ্গে বসবাসরত সমস্ত প্রাণীর কল্যাণ হোক, এটাই আমাদের সংস্কৃতির মূল ভাবনা। এই ভাবনা আজ ভারতকে প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ