তদন্তের স্বার্থে স্বরূপ বিশ্বাসকে নিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাটে পুলিশ
কলকাতা, ৮ জুন (হি.স.): তোলাবাজি ও যৌন হেনস্থার মতো একাধিক গুরুতর অভিযোগে ধৃত স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাঁর নিউ আলিপুরের বাড়িতে অভিযান চালাল নিউ আলিপুর থানার পুলিশ। সোমবার দুপুরে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপকে তাঁর সাহাপুর কলোনির ফ্
তদন্তের স্বার্থে স্বরূপ বিশ্বাসকে নিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাটে পুলিশ


কলকাতা, ৮ জুন (হি.স.): তোলাবাজি ও যৌন হেনস্থার মতো একাধিক গুরুতর অভিযোগে ধৃত স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাঁর নিউ আলিপুরের বাড়িতে অভিযান চালাল নিউ আলিপুর থানার পুলিশ। সোমবার দুপুরে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপকে তাঁর সাহাপুর কলোনির ফ্ল্যাটে নিয়ে আসা হয়। তদন্তের স্বার্থে ফ্ল্যাটের আনাচে-কানাচে তল্লাশি চালান তদন্তকারীরা।

স্বরূপ বিশ্বাসকে এলাকায় নিয়ে আসতেই পারদ চড়তে শুরু করে। পুলিশের গাড়ি দেখা মাত্রই স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন স্বরূপ। তোলাবাজি থেকে শুরু করে সাধারণ মানুষকে হেনস্থা করার একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande