বীরভূমে ভোট-পরবর্তী হিংসা, আক্রান্ত তৃণমূল কর্মী
বীরভূম, ৮ জুন (হি.স.): ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল বীরভূমে। রবিবার রাতে বোলপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডে দীপঙ্কর রায় নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে একদল বিজেপি কর্মী-সমর্থক চড়াও হয় বলে অভিযোগ। দীপঙ্করকে তারা বেধড়ক মারধর করে এবং তার বাড়িতে ভা
বীরভূমে ভোট-পরবর্তী হিংসা, আক্রান্ত তৃণমূল কর্মী


বীরভূম, ৮ জুন (হি.স.): ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল বীরভূমে। রবিবার রাতে বোলপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডে দীপঙ্কর রায় নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে একদল বিজেপি কর্মী-সমর্থক চড়াও হয় বলে অভিযোগ। দীপঙ্করকে তারা বেধড়ক মারধর করে এবং তার বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত দীপঙ্করকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাঁকে ভিন রাজ্যের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

এই ঘটনায় সোমবার সকালে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দীপঙ্করের পরিবার। তার প্রেক্ষিতে দু'জন বিজেপি কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বোলপুর থানার পুলিশ। যদিও মূল অভিযুক্ত বিজেপি নেতা সুমিত মণ্ডল এখনও অধরা বলেই পরিবারের অভিযোগ। এর আগে বোলপুরের বাহিরী পাঁচশোয়ায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande