সালুগাড়া যাওয়ার পথে দুর্ঘটনা, উড়ালপুলে গাড়ি সারানোর সময় জওয়ানকে ধাক্কা
শিলিগুড়ি, ৮ জুন (হি. স.): সালুগাড়া যাওয়ার পথে উড়ালপুলের উপর দুর্ঘটনার কবলে পড়লেন এক জওয়ান। সোমবার সকালে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তিনি আহত হলেও বড় ধরনের বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পান বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
জওয়ান আহত


শিলিগুড়ি, ৮ জুন (হি. স.): সালুগাড়া যাওয়ার পথে উড়ালপুলের উপর দুর্ঘটনার কবলে পড়লেন এক জওয়ান। সোমবার সকালে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তিনি আহত হলেও বড় ধরনের বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পান বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই জওয়ান নিউজলপাইগুড়ি থেকে সালুগাড়ার দিকে যাচ্ছিলেন। পথে একটি উড়ালপুলের উপর তাঁর গাড়ি আচমকা বিকল হয়ে যায়। এরপর তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে নিজেই গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন। সেই সময় নিউজলপাইগুড়ির দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে জওয়ান রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয় মানুষ ও পথচলতি গাড়ির যাত্রীরা দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গিয়েছে, তাঁর আঘাত গুরুতর নয় এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার পর গাড়ির চালক মানিক বর্মন জানান, পারিবারিক ও আর্থিক নানা দুশ্চিন্তার মধ্যে গাড়ি চালানোর সময় আচমকাই দুর্ঘটনাটি ঘটে যায়। তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে দেয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande