ভূপেন্দ্রর বাড়িতে বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের বৈঠক, হতে পারে আলাদা গোষ্ঠী
নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে সোমবার বৈঠকে বসলো বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। শোনা যাচ্ছে, সেই বৈঠকে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিক, জগদীশ বাসুনিয়া, মিতালি বাগ, দ
ভূপেন্দ্রর বাড়িতে বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের বৈঠক, হতে পারে আলাদা গোষ্ঠী


নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে সোমবার বৈঠকে বসলো বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। শোনা যাচ্ছে, সেই বৈঠকে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিক, জগদীশ বাসুনিয়া, মিতালি বাগ, দেব, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, কালীপদ সরেন, অরূপ চক্রবর্তী, অসিত মাল, শত্রুঘ্ন সিনহা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মন্ডল, বাপি হালদার। নেতৃত্ব দেন কাকলি ঘোষ দস্তিদার ও সুখেন্দুশেখর রায়।

সূত্রের খবর, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদেরা এনডিএ জোটের মধ্যে থেকে আলাদা রাজনৈতিক গোষ্ঠী তৈরি করতে পারেন। সেই গোষ্ঠী আলাদা রাজনৈতিক দলেরও রূপ নিতে পারে। ভূপেন্দ্র কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী তথা পশ্চিমবঙ্গে বিজেপির দলীয় পর্যবেক্ষক। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করেন দলের অনেকেই। সোমবার দুপুরে সেই ভূপেন্দ্রর বাসভবনেই পৌঁছে যান তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ সাংসদেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande