রামকেলি মেলাকে ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠক, নিরাপত্তায় থাকবে ড্রোন নজরদারি
মালদা, ৮ জুন (হি. স.):- মালদা জেলার ঐতিহাসিক গৌড়ের রামকেলি মেলাকে সামনে রেখে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৪ জুন থেকে শুরু হয়ে ১৭ জুন পর্যন্ত চলবে ৫১২তম রামকেলি মেলা। ১৪ জুন প্রশাসনে
আঁটোসাঁটো নিরাপত্তা


মালদা, ৮ জুন (হি. স.):- মালদা জেলার ঐতিহাসিক গৌড়ের রামকেলি মেলাকে সামনে রেখে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৪ জুন থেকে শুরু হয়ে ১৭ জুন পর্যন্ত চলবে ৫১২তম রামকেলি মেলা। ১৪ জুন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বে সমৃদ্ধ এই মেলা বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ১৫১৫ খ্রিস্টাব্দের ১৫ জুন জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে মহাপ্রভু চৈতন্য রামকেলিতে এসে মহাবৈষ্ণব রূপ ও সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই ঐতিহাসিক মিলনকে কেন্দ্র করেই প্রতিবছর এই মেলার আয়োজন হয়ে আসছে। রামকেলি ‘গুপ্ত বৃন্দাবন’ নামেও পরিচিত।বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক রাজনভীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং, বিধায়ক অম্লান ভাদুড়ী, গোপালচন্দ্র সাহা, গৌড়চন্দ্র মণ্ডল, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও মন্দির কমিটির সদস্যরা।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আগত লক্ষাধিক ভক্তের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ মোতায়েনের পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও করা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande