রাজ্য পুলিশে বড়সড় রদবদল, বাঁকুড়ার নতুন পুলিশ সুপার ভি জি সতীশ পাশুমর্থী
বাঁকুড়া, ৮ জুন (হি. স.):- রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের অংশ হিসেবে বদল করা হল বাঁকুড়ার পুলিশ সুপার এবং রেঞ্জের শীর্ষ কর্তাদের। সোমবার প্রকাশিত প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে মালদা এসটিএফ-এর পুলিশ
রাজ্য পুলিশে বড়সড় রদবদল, বাঁকুড়ার নতুন পুলিশ সুপার ভি জি সতীশ পাশুমর্থী


বাঁকুড়া, ৮ জুন (হি. স.):- রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের অংশ হিসেবে বদল করা হল বাঁকুড়ার পুলিশ সুপার এবং রেঞ্জের শীর্ষ কর্তাদের। সোমবার প্রকাশিত প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে মালদা এসটিএফ-এর পুলিশ সুপার পদে স্থানান্তর করা হয়েছে। তাঁর পরিবর্তে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ট্রাফিক) ভি জি সতীশ পাশুমর্থীকে বাঁকুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।একইসঙ্গে বাঁকুড়া রেঞ্জের আইজি পদেও পরিবর্তন আনা হয়েছে। এতদিন এই দায়িত্বে থাকা রাজেশ কুমার যাদব-কে এসটিএফ-এর আইজি পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে কলকাতায় সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার পদে কর্মরত অভিষেক মোদি-কে বাঁকুড়া রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে।শুধু বাঁকুড়া নয়, রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার পদেও ব্যাপক রদবদল হয়েছে। জলপাইগুড়ি, বারাসত, ডায়মন্ড হারবার, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বীরভূম, হাওড়া গ্রামীণ, পুরুলিয়া এবং হুগলি গ্রামীণ-সহ একাধিক জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে।এছাড়াও বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও পদেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এই প্রথম রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে এত বড় প্রশাসনিক রদবদল করা হল, যা প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande