ঋতব্রতকে বিরোধী দলনেতা মর্যাদা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে শোভনদেব
কলকাতা, ৮ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ নিয়ে টানাপড়েন চরমে। এবার এই জল গড়াল কলকাতা হাইকোর্ট অবধি। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন শোভনদেব চট্টোপাধ্
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ৮ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ নিয়ে টানাপড়েন চরমে। এবার এই জল গড়াল কলকাতা হাইকোর্ট অবধি। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার তাঁর আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলা দায়ের করে দ্রুত শুনানির আর্জি জানান। অভিযোগ, রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই বিরোধী দলনেতা নির্বাচন করেছেন অধ্যক্ষ। বিচারপতি জানান, ১১ জুন শুনানি হবে। এর মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দিতে হবে মামলাকারীকে। সোমবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বালিগঞ্জের বিধায়ক তথা প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি ও সেই বিষয়ক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande