
কলকাতা ৮ জুন (হি. স.) : দেশের হয়ে প্রতিনিধিত্ব এবং জয়। শিবানী আগরওয়াল ইতিহাস রচনা করেছেন কেটেলবেল ইভেন্টে। জিতেছেন সোনার পদক। চলতি বছরের জুন মাসে মলদোভায় আয়োজিত বিশ্বের বৃহত্তম এই প্রতিযোগিতায় ২৭ টি দেশ এবং মোট ৫১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ভারত থেকে ১০ জনের এক প্রতিনিধি দল সেখানে যোগদান করেছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি শিবানী। কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা এবং পেশায় চ্যাটার্জি অ্যাকাউন্টেনট। এদিন কলকাতা শহরে ফিরেছেন এবং প্রেস ক্লাব কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন তিনি। ওয়ার্ল্ড কেটেলবেল স্পোর্টস ফেডারেশন এর উদ্যোগে সম্প্রতি আয়োজিত শিরোপা দখলের লড়াইয়ে দুটি পদক জিতেছেন। স্বর্ণ পদক জিতেছেন তিনি - মাস্টার্স (৩৫-৪৪) বছর বয়সের এই বিভাগে। সেইসঙ্গে ওপেন ক্যাটেগরিতে ও রৌপ্য পদক জিতেছেন শিবানী। সোমবার প্রেস ক্লাব কলকাতায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে মা ও বাবা এবং কাকা, এক পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে হাজির হয়ে খুশির খবর দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত