নন্দীগ্রামে গ্রেফতার তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজী, আদালতে তোলার পথে বিক্ষোভ ও ডিম নিক্ষেপ
নন্দীগ্রাম, ৮ জুন (হি. স.):-নন্দীগ্রামের কালীচরণপুর এলাকার তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে একাধিক মামলায় অভিযুক্ত ও ফেরার থাকা এই নেতাকে গ্রেফতারের পর নন্দীগ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্র
তৃণমূল নেতা


নন্দীগ্রাম, ৮ জুন (হি. স.):-নন্দীগ্রামের কালীচরণপুর এলাকার তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে একাধিক মামলায় অভিযুক্ত ও ফেরার থাকা এই নেতাকে গ্রেফতারের পর নন্দীগ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আব্দুল আলিম আলরাজীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী রথিবালা আড়ি হত্যাকাণ্ডের মামলায় তাঁর নাম উঠে আসে। এছাড়াও ২০২২ সালে কার্ড ব্যাংক নির্বাচনের সময় কাঞ্চননগর হাই স্কুলে বোমাবাজির ঘটনায় দায়ের হওয়া এনআইএ মামলাতেও তিনি অভিযুক্ত বলে জানা গেছে। বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপর হামলা ও মারধরের অভিযোগেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গ্রেফতারের পর সোমবার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় নিরাপত্তার স্বার্থে কোমরে দড়ি বেঁধে পুলিশি পাহারায় তাঁকে নিয়ে যাওয়া হয়।এদিকে হাসপাতাল চত্বরে উপস্থিত কিছু বিক্ষুব্ধ বাসিন্দা তাঁর বিরুদ্ধে ‘চোর’ স্লোগান দেন এবং ডিম নিক্ষেপ করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande