ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ
ধুলিয়ান, ৮ জুন (হি. স.):- মুর্শিদাবাদের ধুলিয়ানে সরকারি ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়া
ট্রিপল উদ্ধার


ধুলিয়ান, ৮ জুন (হি. স.):- মুর্শিদাবাদের ধুলিয়ানে সরকারি ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান ওরফে জিয়ার শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ত্রিপল উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, ধুলিয়ানের কামাত এলাকার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় সেখান থেকে বিপুল পরিমাণ ত্রিপল উদ্ধার হয়, যা সরকারি ত্রাণ সামগ্রী হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস এবং কীভাবে সেগুলি ওই বাড়িতে পৌঁছল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কোনও ধরনের অনিয়ম বা বেআইনি মজুতের ঘটনা ঘটেছে কি না। এদিকে, কাউন্সিলর জিয়াউর রহমানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তাঁর লক্ষ্মীনগরের বাড়িতেও তদন্ত চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।ঘটনার জেরে কাউন্সিলরের এক আত্মীয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সামশেরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। উদ্ধার হওয়া ত্রিপলগুলি সরকারি ত্রাণের সামগ্রী কি না এবং সেগুলি অবৈধভাবে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande