বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট দুর্ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর শোক প্রকাশ, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা
নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের ভয়াবহ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তি
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের ভয়াবহ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের দুর্ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলির প্রতি তাঁর গভীর সমবেদনা রয়েছে এবং তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

নরেন্দ্র মোদী আরও জানান যে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে।

এর পাশাপাশি, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এককালীন সহয়তা দেওয়ার ঘোষণা করেছেন। সেই সঙ্গে দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, কেন্দ্র ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande