উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে চলবে বিক্ষিপ্তভাবে
কলকাতা, ৮ জুন (হি.স.): উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সেখানে দুর্যোগ চলবে। তবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার আবার বাড়তে পারে ঝড়বৃষ্টি। রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।
গরমের অস্বস্তি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা


কলকাতা, ৮ জুন (হি.স.): উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সেখানে দুর্যোগ চলবে। তবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার আবার বাড়তে পারে ঝড়বৃষ্টি। রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও সোমবার ও মঙ্গলবার তুলনামূলকভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বুধবার থেকে কালবৈশাখীর দাপট বাড়তে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande