মৃত্যুর ২০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে নাবালিকা বধূর দেহ উত্তোলন, মালদায় চাঞ্চল্য
মালদা, ৮ জুন (হি. স.):- মৃত্যুর প্রায় ২০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে এক নাবালিকা বধূর মৃতদেহ উত্তোলন করা হল মালদার রতুয়া থানার এলাকায়। সোমবার ম্যাজিস্ট্রেট এবং রতুয়া থানার পুলিশের উপস্থিতিতে দেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘট
নাবালিকা বধূর দেহ উত্তোলন


মালদা, ৮ জুন (হি. স.):- মৃত্যুর প্রায় ২০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে এক নাবালিকা বধূর মৃতদেহ উত্তোলন করা হল মালদার রতুয়া থানার এলাকায়। সোমবার ম্যাজিস্ট্রেট এবং রতুয়া থানার পুলিশের উপস্থিতিতে দেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ, প্রেমের সম্পর্কের পর বিয়ে হলেও শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই ওই কিশোরীর উপর যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হত। মৃতার মায়ের দাবি, শ্বশুরবাড়ির পক্ষ থেকে এক লক্ষ টাকা যৌতুক দাবি করা হয়েছিল। সেই দাবি পূরণ না করলে মেয়েকে খুন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।গত ১৮ মে মেয়ের মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে যান মৃতার মা। সেখানে গিয়ে তিনি মেয়ের গলায় কালশিটের দাগ দেখতে পান বলে অভিযোগ করেন। ঘটনার ১২ দিন পর তিনি মৃতার স্বামী-সহ শ্বশুরবাড়ির সাতজনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেন।পুলিশ ইতিমধ্যেই মৃতার দাদাশ্বশুরকে গ্রেফতার করেছে। তাঁকে আদালতে পেশ করা হলে পকসো আদালতের বিচারক জয়শঙ্কর রায় মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। সোমবার সেই নির্দেশ কার্যকর করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তদন্ত অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande