মাছ ধরতে নেমে গোঘাটের পুকুর থেকে উঠল বন্দুক
আরামবাগ , ৮ জুন (হি.স) : পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠে এল বন্দুক। ঘটনা গোঘাটের মান্দারন পঞ্চায়েতের তারাহাট এলাকার। সোমবার সকালে সকালেমান্দারণ গ্রাম পঞ্চায়েতের তারাহাট এলাকার পীরতলা সংলগ্ন একটি পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন কয়েকজন জেল
গোঘাটের পুকুর থেকে বন্দুক উদ্ধার


আরামবাগ , ৮ জুন (হি.স) :

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠে এল বন্দুক। ঘটনা গোঘাটের মান্দারন পঞ্চায়েতের তারাহাট এলাকার।

সোমবার সকালে সকালেমান্দারণ গ্রাম পঞ্চায়েতের তারাহাট এলাকার পীরতলা সংলগ্ন একটি পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন কয়েকজন জেলে,তাদের জালেই উঠে আসে এই বড়সড় বন্দুকটি। পরিস্থিতি বেগতিক বুঝে আতঙ্কে বন্দুকটি পুকুরের পাড়ে ফেলেই পালিয়ে যায় জেলের দল। পরে স্থানীয়দের নজরে বিষয়টি আসলে তারা গোঘাট থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুকটি উদ্ধার করে।

এপ্রসঙ্গে বিজেপির দাবী,নির্বাচনের পর এলাকায় সন্ত্রাস চালানোর জন্য এই আগ্নেয়াত্র জমা করেছিল তৃণমূল। কিন্তু ফল অন্যদেখে সেগুলি পুকুরে ফেলে পালিয়েছে তারা। যদিও তৃনমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande