পুড়শুড়াতে বিধায়কের কার্যালয় উদ্বোধন
আরামবাগ , ৮ জুন (হি.স.) : সোমবার পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ তাঁর দলীয় কার্যালয় উদ্বোধন করলেন পুড়শুড়া ব্লকের চিলাডাঙ্গি এলাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিমান ঘোষ উদ্বোধনের পর জ
কার্যালয়ের উদ্বোধন করছেন বিধায়ক বিমান ঘোষ


আরামবাগ , ৮ জুন (হি.স.) : সোমবার পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ তাঁর দলীয় কার্যালয় উদ্বোধন করলেন পুড়শুড়া ব্লকের চিলাডাঙ্গি এলাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বিমান ঘোষ উদ্বোধনের পর জানান, নতুন দলীয় কার্যালয় এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও মজবুত করবে এবং উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করতে সহায়তা করবে। তিনি বলেন, এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তা সরাসরি শুনে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্বও উপস্থিত ছিলেন। দলীয় কর্মীরা মনে করছেন, নতুন কার্যালয় চালু হওয়ার ফলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande