শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দির ও স্টেশন পরিদর্শন
তারকেশ্বর , ৮ জুন (হি.স.) : আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দির চত্বর ও তারকেশ্বর রেল স্টেশন এলাকায় প্রশাসনিক পরিদর্শন চালানো হলো। আজ সোমবার এই পরিদর্শনে উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকেরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সন্তু পা
শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর পরিদর্শন


তারকেশ্বর , ৮ জুন (হি.স.) : আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দির চত্বর ও তারকেশ্বর রেল স্টেশন এলাকায় প্রশাসনিক পরিদর্শন চালানো হলো। আজ সোমবার এই পরিদর্শনে উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকেরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

সন্তু পান-এর উপস্থিতিতে তারকেশ্বর মন্দির চত্বর, ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হয়। পাশাপাশি তারকেশ্বর রেল স্টেশনে আগত পুণ্যার্থীদের যাতায়াত, ভিড় নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত ট্রেন পরিষেবা সংক্রান্ত প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।

পরিদর্শন দলে ছিলেন হুগলি জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম), হুগলি মহকুমা শাসক (এসডিও) এবং পৌরসভার আধিকারিকরা। তাঁরা মেলা চলাকালীন সময়ে সম্ভাব্য ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা ও পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

প্রশাসনের তরফে জানানো হয়, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষাধিক ভক্ত তারকেশ্বরে আসেন, তাই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনা নেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এই যৌথ পরিদর্শনকে ঘিরে মেলা প্রস্তুতি আরও তৎপরতা পেয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande