
সারণ, ৯ জুন ( হি.স.) : বিহারের রেল পুলিশ ও সিআইবি-র যৌথ অভিযানে ছাপরা জংশন থেকে উদ্ধার ১৫ লিটার বিদেশি মদ এবং নগদ ৪ হাজার ২০০ টাকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর ট্রেনটি ছাপরা জংশনে পৌঁছানো মাত্রই রেল পুলিশ ও সিআইবি-র আধিকারিকরা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করে। ওই ট্রেনেরই একটি কামরার শৌচাগারের কাছ থেকে একটি পরিত্যক্ত হলুদ রঙের ব্যাগ উদ্ধার হয়। ব্যাগটি খুলতেই উদ্ধার হয় মদ ।
উদ্ধারকার্যে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং আরপিএফ জওয়ানরা। ইতিমধ্যেই ছাপরা রেল থানায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক