মাদক পাচারের অভিযোগে কাইথালে গ্রেফতার ৪
কাইথাল, ৯ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হরিয়ানা পুলিশ। হরিয়ানার কাইথালে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করল চার মাদক পাচারকারীকে । তল্লাশি অভিযান চালিয়ে জড়িতদের কাছ থেকে উদ্ধার করেছে ২ কিলো ৩০০ গ্রাম মাদক (ডোডা পোস্ত) , ৪ লিটার
নাবালিকা ধর্ষণের দায়ে পলাতক অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার পুলিশের


কাইথাল, ৯ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হরিয়ানা পুলিশ। হরিয়ানার কাইথালে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করল চার মাদক পাচারকারীকে । তল্লাশি অভিযান চালিয়ে জড়িতদের কাছ থেকে উদ্ধার করেছে ২ কিলো ৩০০ গ্রাম মাদক (ডোডা পোস্ত) , ৪ লিটার বেআইনি মদ এবং দুটি বাইক । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রয়েছে রত্তা খেরা লুকমানের বাসিন্দা ভোলা সিং, বুট্টা সিং ও অমরজিৎ সিং এবং পাঞ্জাবের পাটিয়ালার বাসিন্দা গুরজৈন্ত সিং।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন নন্দগড় থেকে রত্তা খেরা লুকমান এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ গোপন সূত্রে খবর পায় । সেই তথ্যের ভিত্তিতে পুলিশ মরোড়ি গ্রাম থেকে রত্তা খেরা লুকমানে যাওয়ার পথে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। কিছুক্ষণ পর দুটি বাইক আসতে দেখে পুলিশ তাদের থামার নির্দেশ দিলে ওই দুই বাইক আরোহী পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় চার মাদক পাচারকারী । তল্লাশি চালানোর পর প্রথম বাইকে থাকা ভোলা সিং ও বুট্টা সিংয়ের কাছ থেকে ২ লিটার বেআইনি মদ ও ১ কিলো ২০০ গ্রাম ডোডা পোস্ত উদ্ধার হয়। অন্যদিকে দ্বিতীয় বাইকে থাকা গুরজৈন্ত সিং ও অমরজিৎ সিংয়ের কাছ থেকে উদ্ধার হয় ২ লিটার বেআইনি মদ এবং ১ কেজি ১০০ গ্রাম ডোডা পোস্ত। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, পাঞ্জাবের মরোড়ি গ্রাম থেকে দেশি মদ সরবরাহ করত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande