সীতামরহিতে ঘরের ওপর গাছের ডাল ভেঙে ৫ জনের মৃত্যু
সীতামরহি, ৯ জুন (হি.স.) : বিহারের সীতামরহি জেলায় ঝড়ের তাণ্ডবে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার গভীর রাতে একটি ঘরের ওপর গাছের ডাল ভেঙে পড়ে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি সদ্যোজাত শিশুও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গে
সীতামরহিতে ঘরের ওপর গাছের ডাল ভেঙে ৫ জনের মৃত্যু


সীতামরহি, ৯ জুন (হি.স.) : বিহারের সীতামরহি জেলায় ঝড়ের তাণ্ডবে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার গভীর রাতে একটি ঘরের ওপর গাছের ডাল ভেঙে পড়ে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি সদ্যোজাত শিশুও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সীতামরহি জেলার রেওয়াসি গ্রামে আচমকাই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। দুর্যোগ চলাকালীন গ্রামের বাসিন্দা সিকান্দার সাহনির মাটির বাড়ির ওপর একটি বিশাল অশ্বত্থ গাছের ভারী ডাল ভেঙে পড়ে। তার জেরে মাটির বাড়িটি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান ঘুমন্ত অবস্থায় থাকা ওই বাড়ির সদস্যরা। ভোররাতেই উদ্ধারকাজে শুরু হয়। কিন্তু ধ্বংসস্তূপ সরিয়ে যখন তাঁদের বের করা হয়, ততক্ষণে পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande