অনাড়ম্বর অনুষ্ঠানে উদযাপিত হলো নবম এক্সপ্লোরার্স দিবস
কলকাতা, ৯ জুন (হি. স.) ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) ট্রেনিং ইনস্টিটিউটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো নবম এক্সপ্লোরার্স দিবস। অনুষ্ঠানের শুরুতে পর্বত অভিযানে গিয়ে যাঁরা শহীদ বা নিখোঁজ হয়েছেন কিংবা তুষারঝড়ে যাঁদের আজ পর্যন্ত হদিশ ম
অনাড়ম্বর অনুষ্ঠানে উদযাপিত হলো নবম এক্সপ্লোরার্স দিবস


কলকাতা, ৯ জুন (হি. স.) ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) ট্রেনিং ইনস্টিটিউটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো নবম এক্সপ্লোরার্স দিবস। অনুষ্ঠানের শুরুতে পর্বত অভিযানে গিয়ে যাঁরা শহীদ বা নিখোঁজ হয়েছেন কিংবা তুষারঝড়ে যাঁদের আজ পর্যন্ত হদিশ মেলেনি, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

​উদ্বোধনী পর্বে সংস্থার সাধারণ সম্পাদকের ভাষণের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা ঘটে। এদিন এক ভাবনা শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন শ্রীমতী বন্দনা চক্রবর্তী। এরপর পর্বত অভিযান, বিপদসঙ্কুল পথ এবং তৎকালীন সময়ের নানা ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাইয়ের রোমাঞ্চকর কাহিনী বর্ণনা করেন কঙ্কন রায়, দেবদাস নন্দী ও দেবরাজ রায় প্রমুখ।

​ অনুষ্ঠানে পর্বতারোহণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সফল প্রাপকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন যথাক্রমে— তপন নন্দী, নিরাপদ মল্লিক, রতনলাল বিশ্বাস এবং তাপস চৌধুরী।

​এই অনুষ্ঠানের যৌথ আহ্বায়ক ছিল ‘দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন’, ‘ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং ট্রেকিং কনফেডারেশন’, ‘ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশন’ (পূর্বাঞ্চল শাখা) এবং ‘ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড স্পোর্টস ফেডারেশন’ (পশ্চিমবঙ্গ শাখা)।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande