জলপাইগুড়িতে অগ্নিমিত্রা পল, অন্নপূর্ণা যোজনা থেকে ফ্রি বাস পরিষেবা—তুলে ধরলেন সরকারের উন্নয়নের খতিয়ান
জলপাইগুড়ি, ৯ জুন (হি. স.):-উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, প্রশাসনিক পদক্ষেপ এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে বিস্তারিত বক্তব্য রাখলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
অগ্নিমিত্রা উত্তরবঙ্গ


জলপাইগুড়ি, ৯ জুন (হি. স.):-উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, প্রশাসনিক পদক্ষেপ এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে বিস্তারিত বক্তব্য রাখলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। অন্নপূর্ণা যোজনা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান এবং উত্তরবঙ্গের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন।অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে তিনি জানান, প্রকল্পটির ফর্ম ব্লক অফিস, পুরসভা, কর্পোরেশন ও বোরো অফিস থেকে পাওয়া যাবে। একটি পরিবারের জন্য একটি ফর্মই যথেষ্ট এবং আগামী তিন মাস ধরে ফর্ম বিতরণ ও যাচাই প্রক্রিয়া চলবে। যাচাই শেষে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে বলেও জানান তিনি।মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা নিয়ে অগ্নিমিত্রা বলেন, রাজ্যের মহিলারা ইতিমধ্যেই এই সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে পরিষেবাকে আরও স্বচ্ছ করতে কার্ডভিত্তিক ব্যবস্থা চালুর সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।সিআইডির তদন্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবের প্রসঙ্গে তিনি বলেন, তদন্তে সহযোগিতা করা সকলের দায়িত্ব। পাশাপাশি বেআইনি নির্মাণ, জমি দখল ও জলাজমি ভরাটের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপেরও বার্তা দেন তিনি।উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, মিরিক ও জলপাইগুড়ির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের কথা জানিয়ে অগ্নিমিত্রা পল বলেন, মানুষের সুবিধা ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande