
গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : গুয়াহাটি মহানগরীর ডিএভি স্কুলের এক ছাত্রকে অপহরণের ব্যর্থ চেষ্টা করেছিল এক ব্যক্তি। তবে তৎপর প্রত্যক্ষদর্শীরা অপহরণের চেষ্টা ব্যর্থ করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
ঘটনা আজ মঙ্গলবার সংঘটিত হয়েছে। জানা গেছে, চতুর্থ শ্রেণির ওই ছাত্র আজ স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য বিদ্যালয় থেকে বেরিয়ে আসছিল। সে সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে অপহরণের চেষ্টা করে।
স্থানীয় কয়েকজন মানুষ দূর থেকে ঘটনাটি লক্ষ্য করছিলেন। তাঁরা কাছে এসে ওই অজ্ঞাত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত অপহরণকারীকে ধরে পল্টনবাজার থানার পুলিশের হাতে তুলে দেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস