
প্যারিস, ৯ জুন(হি.স.) : বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেল ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বায়ার্ন মিউনিখের তারকা মাইকেল অলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
সোমবার (৮ জুন) রাতে লিলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা। চার দিন আগে আইভরি কোস্টের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল দেশমের দলের।
বিশ্বকাপের আগে এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল ফ্রান্স। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নর ওয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি