
আউরাইয়া, ৯ জুন ( হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়ায় ঘটল এক পথ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে অজিতমল এলাকায় একটি ই-রিকশা এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু সহ আহত মোট আটজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, আহত বাসিন্দাদের মধ্যে সুরেশ সিং (৫০) ও রিয়া সিং (১৮) কানপুর দেহাতের সিকান্দরা থানার অন্তর্গত গড়িযা সুমংঢ়ার বাসিন্দা। বাকি ছয় আহতের নাম গোলু (১৬), রুক্মিণী দেবী (৪৭), রিঙ্কু (২৯), সরিতা (২৬), আরিয়ান (৫)। আহতদের মধ্যে ছিল আড়াই বছরের এক শিশুও।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সুরেশ ও রিয়া বাইকে করে ফারুখাবাদ যাচ্ছিলেন। কানহা ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির সামনে ঘটে দুর্ঘটনাটি। বিপরীত দিক থেকে আসা একটি ই-রিকশার সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । প্রত্যক্ষদর্শীদের মতে, রিকশাটি ভুল দিক থেকে আসায় ঘটে দুর্ঘটনাটি। ই-রিকশাটিতে চালক সহ মোট ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা রিয়া, গোলু, রুক্মিণী , রিঙ্কু এবং সরিতাকে অন্যত্র স্থানান্তরিত করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক