
নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মঙ্গলবার মণীষা ওয়াঘমারের জামিনের আবেদন খারিজ করেছে। তিনি নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলার একজন অভিযুক্ত। এদিকে, যশ যাদবের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের বিষয়ে সিবিআই-এর কাছে জবাব তলব করেছে রাউস অ্যাভিনিউ আদালত। ২১ জুন নিট-ইউজি পরীক্ষায় অংশ নেওয়া এবং বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য তিনি ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছেন। আদালত এই বিষয়টি ১২ জুন শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।
এদিকে, আসন্ন নিট-ইউজি-র পরীক্ষা ঘিরে যাবতীয় গুজব ও জালিয়াতি ফোন থেকে সতর্ক থাকার বার্তা দিল বিহার পুলিশ। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ জুন ফের স্নাতক মেডিক্যাল কোর্সের প্রবেশিকা পরীক্ষার আগে প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করার জালিয়াতি ফোন এবং যে কোনও ধরনের গুজব থেকে পরীক্ষার্থীদের সচেতন থাকতে হবে। বিহার রাজ্য পুলিশের অর্থনৈতিক অপরাধ দমনের শাখা এই ধরনের প্রতারণার শিকার হওয়া বাঁচতে এই ধরনের সকল সম্ভাবনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। বিহার পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নিট-ইউজি পরীক্ষার উত্তরপত্র বা প্রশ্নপত্র সরবরাহ করার জন্য প্রলুদ্ধ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ