বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ৯ জুন (হি. স.) : বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যম ফেসবুক পেজে মঙ্গলবার তিনি লিখেছেন, - ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য। উল্লেখ্য, ১৮৭৫ সালের ১৫ নভেম্বর তৎক
বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ৯ জুন (হি. স.) : বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যম ফেসবুক পেজে মঙ্গলবার তিনি লিখেছেন, - ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য। উল্লেখ্য, ১৮৭৫ সালের ১৫ নভেম্বর তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে ঝাড়খণ্ডের খুন্তি জেলা) উলিহাতু গ্রামে বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেন। আদিবাসী সমাজে তিনি 'ধরতি আবা' ও 'বিরসা ভগবান' নামে পরিচিত। ব্রিটিশ শাসন ও স্থানীয় জমিদারদের শোষণের বিরুদ্ধে তিনি ১৮৯৯-১৯০০ সালে মুন্ডা বিদ্রোহ বা 'উলগুলান' (মহা আন্দোলন) পরিচালনা করেন। বিরসা মুন্ডার ১৯০০ সালের ৯ জুন রাঁচির কারাগারে মৃত্যু হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande