ফতেহাবাদে বুলডোজার দিয়ে ভাঙা হলো অবৈধ নির্মাণ
ফতেহাবাদ, ৯ জুন ( হি.স.): পরিবেশ সুরক্ষার স্বার্থে এক বড় পদক্ষেপ নিল হরিয়ানা প্রশাসন। হরিয়ানার ফতেহাবাদে তোহানা শহরের মিনি সেক্রেটারিয়েট গ্রিন বেল্ট চত্বরে মঙ্গলবার সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল প্রায় আট বছর ধরে বেআইনিভাবে গড়ে ওঠা একাধিক ন
ফতেহাবাদে বুলডোজার দিয়ে ভাঙা হলো অবৈধ নির্মাণ


ফতেহাবাদ, ৯ জুন ( হি.স.): পরিবেশ সুরক্ষার স্বার্থে এক বড় পদক্ষেপ নিল হরিয়ানা প্রশাসন। হরিয়ানার ফতেহাবাদে তোহানা শহরের মিনি সেক্রেটারিয়েট গ্রিন বেল্ট চত্বরে মঙ্গলবার সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল প্রায় আট বছর ধরে বেআইনিভাবে গড়ে ওঠা একাধিক নির্মাণ। পুরসভা এবং বিদ্যুৎ দফতরের যৌথ দল এদিন সকাল ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় এবং সমস্ত অবৈধ নির্মাণ সম্পূর্ণভাবে ভেঙে ফেলে। এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উচ্ছেদের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রথমে সাত দিন আগে এবং পরবর্তীতে ২৪ ঘণ্টা আগে দু'বার নোটিশ জারি করা হয়েছিল।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গ্রিন বেল্টের জমি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য পরিবেশ রক্ষা। তবে উচ্ছেদের কারণে যাতে কারওর জীবিকা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এই ব্যবসায়ীদের সামনের একটি খালি জায়গায় স্থানান্তরিত করা হবে। উচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন ছিল পুরসভার কার্যনির্বাহী আধিকারিক এবং বিদ্যুৎ দরফতরের কর্মীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande