সই জাল তদন্তে তৃণমূলের কার্যালয়ে অফিসে সিআইডি, শুভাশিষের সঙ্গে বাদানুবাদ
কলকাতা, ৯ জুন (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়েছে সিআইডি-র দল। সই জাল-কাণ্ডের তদন্তে। মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছে গিয়েছে সিআইডি-র দল।
সই জাল তদন্তে তৃণমূলের কার্যালয়ে অফিসে সিআইডি, শুভাশিষের সঙ্গে বাদানুবাদ


কলকাতা, ৯ জুন (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়েছে সিআইডি-র দল। সই জাল-কাণ্ডের তদন্তে। মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছে গিয়েছে সিআইডি-র দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এই কার্যালয়টি।

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তের সূত্র ধরেই মঙ্গলবার দুপুরে তৃণমূলের ওই কার্যালয়ে গিয়েছে রাজ্যের গোয়েন্দা দফতর। সঙ্গে রয়েছে কালীঘাট থানার পুলিশও। মঙ্গলবার দুপুরে সিআইডি-র টিম কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছয়। গেট খুলে বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। সিআইডি-র দলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande