বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ২৫০টি ইউরোপীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব চায় অসম : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : ২৫০-এর বেশি ইউরোপীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ে যুবসমাজ, কৃষক এবং মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে চাইছে অসম, বলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ মঙ্গলবার নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্
ইউরোপীয় সংস্থার সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বৈঠক


গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : ২৫০-এর বেশি ইউরোপীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ে যুবসমাজ, কৃষক এবং মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে চাইছে অসম, বলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ মঙ্গলবার নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, ‘ফেডারেশন অব ইউরোপিয়ান বিজনেস ইন ইন্ডিয়া’ (এফইবিআই)-র সঙ্গে এক ফলপ্রসূ আলোচনা করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল ভারতে সফরে এসেছে। এরই অংশ হিসেবে তাদের সঙ্গে অসম সফরে এসেছে এফইবিআই।

মুখ্যমন্ত্রীর জানান, ভারতে কার্যরত ২৫০-এর বেশি ইউরোপীয় সংস্থার প্রতিনিধিত্ব করে এফইবিআই। তাদের সঙ্গে ৬ হাজারের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান যুক্ত। তিনি বলেন, অসম এই সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করে এমন অংশীদারিত্বের সম্ভাবনা খুঁজছে, যা রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে।

অসমের দক্ষ মানবসম্পদ এবং বিশেষভাবে তৈরিকৃত প্রণোদনা নীতির কথা তুলে ধরে হিমন্তবিশ্ব শর্মা বলেন, ভবিষ্যতমুখী ক্ষেত্র, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং কৃষি-প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করতে রাজ্য প্রস্তুত।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande