নাবালিকা ধর্ষণ, অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা কোকরাঝাড় জেলা আদালতের
কোকরাঝাড় (অসম), ৯ জুন (হি.স.) : এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে বারবার ধর্ষণের অভিযোগে জনৈক অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছে কোকরাঝাড় জেলা ও দায়রা আদালত। জরিমানা আদায়ে ব্যর্থ হলে সাজাপ্রাপ্তকে
কোকরাঝাড় জেলা ও দায়রা আদালতে সাজাপ্ৰাপ্ত সানুয়ার হুসেন


কোকরাঝাড় (অসম), ৯ জুন (হি.স.) : এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে বারবার ধর্ষণের অভিযোগে জনৈক অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছে কোকরাঝাড় জেলা ও দায়রা আদালত। জরিমানা আদায়ে ব্যর্থ হলে সাজাপ্রাপ্তকে অতিরিক্ত ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালতের রায়ে বলা হয়েছে। সাজাপ্ৰাপ্ত ব্যক্তি কোকরাঝাড় জেলার টিনটিলা গ্রামের বাসিন্দা সানুয়ার হুসেন।

রায় দানের পর আদালত চত্বরে দাঁড়িয়ে সরকারি কৌঁসুলি জানান, ২০২২ সালের ২৭ অক্টোবর জনৈক সানুয়ার হুসেনকে অভিযুক্ত করে কোকরাঝাড় সদর থানায় একটি এফআইআর দায়ের করেন ভুক্তভোগিণীর কাকা। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত সানুয়ার হুসেন তাঁর ১৭ বছর বয়সি নাবালিকা ভ্রাতুষ্পুত্রীকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দিয়ে বারবার যৌন নির্যাতন চালিয়েছিল। যখন অভিযোগ দাখিল করা হয়েছিল, তখন নাবালিকাটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল।

এফআইআর-এর ভিত্তিতে কোকরাঝাড় থানায় অভিযুক্তের বিরুদ্ধে ৪৭৩/২২ নম্বরে মামলা দায়ের করা হয়। এর পর চলে পুলিশি তদন্ত। বেশ কয়েকবার শুনানি শেষে আজ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন স্পেশাল জজ নুরজামাল হক। তিনি অভিযুক্ত সানুয়ার হুসেনকে ‘দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট ২০১২’ (পোকসো)-এর ধারা ৬ বলে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্ৰম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় দিয়েছেন স্পেশাল জজ নুরজামাল হক।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande